• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব
বিশ্ববাজার

আবারও কমেছে স্বর্ণের দাম

দেশ টিভি ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৬, ১৬:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের চাপ। ডিসেম্বরের বৈঠকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কায় নতুন করে অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক স্বর্ণবাজার। বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান আর সুদের হার বৃদ্ধির সম্ভাবনায় টানা চাপের মুখে পড়ছে মূল্যবান এই ধাতু।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬১৯ ডলার ৯৫ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার দর দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬১৯ ডলারে দাঁড়ায়।

এর আগে, গত ২১ নভেম্বর সোনার দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে নেমেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। গত সপ্তাহে সব মিলিয়ে স্বর্ণের দাম প্রায় ৮ শতাংশ কমে যায়। গত মার্চের পর এটিই ছিল ধাতুটির সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

বাজার বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়লে স্বর্ণের বিনিয়োগ আকর্ষণ কমে যায়। কারণ স্বর্ণ থেকে বিনিয়োগকারীরা সরাসরি কোনো সুদ পান না। বিপরীতে সুদের হার বাড়লে বন্ডসহ সুদযুক্ত সম্পদে বিনিয়োগের প্রবণতা বাড়ে। এতে স্বর্ণের চাহিদা ও দামের ওপর চাপ তৈরি হয়। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরের বৈঠকে ফেড সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে বলে ধারণা করছেন বাজারের অংশগ্রহণকারীরা। এ সম্ভাবনা ৯৩ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৬ দশমিক ৫ শতাংশ।

নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো উচ্চপর্যায়ে থাকায় কেন্দ্রীয় ব্যাংককে আরও কঠোর মুদ্রানীতি অনুসরণ করতে হতে পারে। তবে ভবিষ্যতে সুদের হার কতটা বাড়ানো হবে, তা নির্ভর করবে নতুন অর্থনৈতিক তথ্যের ওপর।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) প্রকাশিত হওয়ার কথা রয়েছে। মূল্যস্ফীতি পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ এই সূচকের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। প্রকাশিত তথ্য ফেডের পরবর্তী সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে নতুন ইঙ্গিত দিতে পারে।

আরও পড়ুন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

১৬ ডিসেম্বর দেশে ফিরতে সরকারকে যে অনুরোধ করলেন শেখ হাসিনা

এস্তোনিয়াকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার

ডিএইচএফ ক্যাপিটালের প্রধান নির্বাহী ও সম্পদ ব্যবস্থাপক বাস কুইজম্যানের মতে, গত সপ্তাহে ফেডের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং প্রযুক্তি খাতের শেয়ারে দরপতনের কারণে বিনিয়োগকারীরা লোকসান সামাল দিতে সোনা বিক্রি করেছেন। সেই চাপ কিছুটা কমলেও সুদের হার বাড়ার প্রত্যাশায় স্বর্ণের দামে নিম্নমুখী চাপ অব্যাহত থাকতে পারে।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪২ ডলার ২৩ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে প্লাটিনামের দাম ২ দশমিক ৭ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ কমেছে। তথ্যসূত্র: রয়টার্স

এমজে

  • স্বর্ণ
  • বিশ্ববাজার
  • দরপতন
  • স্বর্ণের দাম
এ সম্পর্কিত আরও খবর
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন
২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম
২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম
দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X